শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

রাজধানীর আদাবরে বেতনের দাবিতে এমব্রয়ডারি শ্রমিকদের বিক্ষোভ

আপডেট: April 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ রাজধানীর আদাবর থানার সামনে অবস্থান নিয়ে বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করেছে বিভিন্ন এমব্রয়ডারি কারখানার শতাধিক শ্রমিক।আদাবর থানার এসআই মিজানুর রহমান জানান, শুক্রবার বেলা ১১টার দিকে ওই শ্রমিকরা শ্যামলী রিংরোডে এসে থানার সামনে অবস্থান নেয়।

সেখানে তারা বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ করে। পরে বৃষ্টি শুরু হলে বেলা ১টার দিকে তারা সেখান থেকে সরে যায়।  বিক্ষোভে অংশ নেওয়া দোয়েল এমব্রয়ডারির শ্রমিক মো. রাব্বি  বলেন, আদাবর এলাকায় ২০ থেকে ২৫টি এমব্রডারির কারাখানা রয়েছে। এর মধ্যে রত্না এমব্রয়ডারি, সোহেল এমব্রয়ডারি, মায়া এমব্রয়ডারি, মাইলস্টোন এমব্রয়ডারিসহ বেশ কয়েকটি কারাখানার শতাধিক শ্রমিক বিক্ষোভে যোগ দেয়।

এসআই মিজান বলেন, “এই শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবি নিয়ে এসেছে। তাদের কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছিলেন তাদের বোঝানোর জন্য। পরে বৃষ্টি আসায় বিক্ষোভকারীরা উঠে যেতে বাধ্য হয়।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network