রাজাপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট: January 9, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে সুমাইয়া আক্তার মিতু (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলা সদরের বাঘরী এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মিতু রাজাপুর সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও পিরোজপুরের কাউখালি উপজেলার বেতকা গ্রামের মো. মনিরুজ্জামানের মেয়ে। তারা উপজেলার মঠবাড়ী ইউনিয়নে পশ্চিম চর বাঘড়ি এলাকায় ভাড়া বাসায় থাকত।

স্থানীয়রা জানায়, গতকাল রাত ৯টার দিকে বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে বাসায় ফেরে মিতু। এরপর খাওয়া-দাওয়া শেষ করে মিতুর নানি পাশের বাসায় পান খেতে যায়। সেখান থেকে ফিরে এসে ঘর বন্ধ দেখে ডাকাডাকি শুরু করেন। এক পর্যায়ে জানালা দিয়ে উঁকি দিয়ে ভেতরে মিতুর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মিতুর লাশ উদ্ধার করে।

এর আগে, মিতুর সঙ্গে তার বোনের কথাকাটাকাটি হয় বলে জানায় প্রতিবেশীরা। এনিয়ে তার বড় বোন মীম শ্বশুড়বাড়িতে চলে যান।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, লাশ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবদন পেলে কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network