শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

রিজেন্টের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আপডেট: July 13, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে দুইটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সোমবার মামলার বাদি সাইফুল্লাহ মাসুদের জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম মাইনুল ইসলামের আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার সূত্র থেকে জানা যায়, কারওয়ান বাজারে রড, ইট, সিমেন্টের ব্যবসায়ী মেসার্স মাসুদ এন্টারপ্রাইজের মালিক সাইফুল্লাহ মাসুদ আদালতে সাহেদের বিরুদ্ধে দুটি মামলা করেছেন। তার কাছ থেকে সাহেদ ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত দুই কোটি ৫৮ লাখ ৩০ হাজার ৫৫ টাকার রড, সিমেন্ট, ইট ক্রয় করেন। কিছু টাকা পরিশোধ করলেও পাওনা টাকা বাকি থাকে। পরবর্তীতে একইভাবে এক কোটি টাকার রড, ইট, সিমেন্ট নেন সাহেদ। এই এক কোটির জন্য সাহেদ চারটি ব্যাংক চেক দেন। কিন্তু চারটি চেক ব্যাংক প্রত্যাখ্যান করে। তারপর সাইফুল্লাহ মাসুদ টাকা চান। কিন্তু সাহেদ টাকা দেন না। বরং ভয়ভীতি, হত্যার হুমকি দেন।

এ ব্যাপারে চলতি বছরের ৮ জুলাই উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেন। এছাড়া গত বছরের ৩ মার্চ মাসুদ স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর লিখিতভাবে অভিযোগ জানান। কিন্তু এতেও কোন কাজ হয়নি। তারপর থেকে এ পর্যন্ত সাহেদ আর কোন টাকা পরিশোধ করেননি। এজন্য সাইফুল্লা মাসুদ ঢাকা মহানগর হাকিম আদালতে তার বিরুদ্ধে দুটি মামলা করেন। পরে বাদি মাসুদের জবানবন্দি নিয়ে আদালত সাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ১৩ আগস্ট পরবর্তী মামলার দিন ধার্য্য করেছেন আদালত।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network