বরিশা‌ল মহানগর আ.লীগ সভাপ‌তির ব‌হিষ্কার চে‌য়ে বি‌ক্ষোভ

আপডেট: December 2, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ব‌রিশাল প্রতিনিধি :: দলের বিরু‌দ্ধে বক্তব্য দেওয়ার প্রতিবা‌দে ব‌রিশাল মহানগর আওয়ামী লীগের সভাপ‌তি ও জেলা প‌রিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম জাহা‌ঙ্গীরের অপসারণ চে‌য়ে বি‌ক্ষোভ মি‌ছিল এবং সমা‌বে‌শে ক‌রে‌ছেন নেতাকমীরা।

শ‌নিবার (২ ডি‌সেম্বর) সকাল ১১টার ব‌রিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে অনু‌ষ্ঠিত কর্মসূ‌চি‌তে অংশ নেওয়া মহানগর আওয়ামী লীগের নেতারা ক‌মি‌টি ভে‌ঙ্গে দেওয়ার দাবি জানান। এসময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

বরিশাল মহানগর আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি অ্যাডভোকেট আফজালুল ক‌রিম ব‌লেন, জাহা‌ঙ্গীর ২০১৮ সা‌লের জাতীয় নির্বাচন‌কে বিত‌র্কিত ক‌রে‌ছেন। সিটি করপোরেশন নির্বাচন‌কেও বিতর্কিত কর‌তে তিনি দলীয় শৃঙ্খলা প‌রিপ‌ন্থী বক্তব্য দি‌য়ে‌ছেন। তার নেতৃ‌ত্বে মহানগর ক‌মি‌টি থাক‌লে আসন্ন জাতীয় নির্বাচন প্রশ্ন‌বিদ্ধ হ‌বে।মহানগর আ.লী‌গের সদস্য অ্যাডভোকেট আনিচ উদ্দিন শহীদ ব‌লেন, জাহাঙ্গীর জেলা প‌রিষদ চেয়ারম্যান হ‌য়ে নিজের ছে‌লের বি‌য়ে‌তে প‌রিষদ থে‌কে টাকা ব্যায় ক‌রে‌ছেন। তি‌নি বাস মা‌লিক স‌মি‌তির সভাপ‌তি হ‌য়ে লুটপাট ক‌রে‌ছেন।

মহানগর যুবলী‌গের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন ব‌লেন, ১২ জু‌নের ‌সি‌টি করপোরেশন নির্বাচন হ‌য়ে‌ছিল ইভিএম পদ্ধ‌তি‌তে। সেই নির্বাচন সম্প‌র্কে নগর সভাপ‌তি জাহা‌ঙ্গীর প্রশ্ন তু‌লে‌ছেন। জাতীয় নির্বাচ‌নে প্রশাসন দি‌য়ে ব্যালট ভরার কথা ব‌লে প্রধানমন্ত্রীর বিরু‌দ্ধে অবস্থন নি‌য়ে‌ছেন। ব‌রিশা‌লের হাজা‌র হাজার নেতাকর্মী জাহা‌ঙ্গীরের অপসারণ এবং মহানগর ক‌মি‌টি ভে‌ঙ্গে দেওয়ার দাবিতে আজ সোচ্চার হ‌য়ে উঠে‌ছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network