রিসোর্টের পুকুরে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

আপডেট: May 3, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বন্ধুদের সাথে রিসোর্টে ঘুরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরেছে দুই স্কুলছাত্র। রিসোর্টের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। বুধবার (০৩ মে) দুপুরে গাজীপুর গাজীপুর মহানগরীর পুবাইল থানার মেঘডুবি এলাকার সাবরিনা ড্রিম রিসোর্ট অ্যান্ড পার্কে এ ঘটনা ঘটে। রিসোর্টটির মালিক গাজীপুর সিটি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন।

নিহতরা হলো নগরীর টঙ্গী পূর্ব থানার মধ্য আরিচপুর এরাকার আজিজুল হকের ছেলে মো হামিম হক (১৫) ও একই এলাকার লিটন মিয়ার ছেলে মো. নোমান (১৫)। তারা দুজনই টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনের নবম শ্রেণির ছাত্র ছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামিম-নোমানসহ মধ্য আরিচপুর থেকে ১২০ জনের একটি দল সকাল ১১টার সাবরিনা ড্রিম রিসোর্ট অ্যান্ড পার্কে বেড়াতে আসে। দুপুরে খাবারের আগে হামিম ও নোমানসহ কয়েকজন বন্ধু পুকুরে গোসলে নামে। গোসল শেষে অন্যরা ওপরে উঠলেও হামিম ও নোমানকে দেখতে না পেয়ে পুকুরে খোঁজাখুঁজি শুরু করে তারা। এক পর্যায়ে অচেতন অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রিসোর্টের তত্ত্বাবধায়ক সোহেল মিয়া জানান, পার্কের ওই পুকুরে মাছ চাষ করা হয়। তাই পুকুরের পানিতে নামার বিষয়ে দর্শনার্থীদের নিষেধাজ্ঞা রয়েছে। এর পরও অনেকে পানিতে গোসল করতে নেমেছিলেন।

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, বন্ধুরা মিলে ঘুরতে এসে রিসোর্টের পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network