লকডাউন শিথিল করে প্রধানমন্ত্রী ভুল পথে হাঁটছেন: রিজভী

আপডেট: May 12, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: লকডাউন শিথিল করার কারণে বাংলাদেশের করোনা সংক্রমণের সংখ্যা প্রতিদিন বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘সরকার করোনার ভয়াবহতা শুরু হওয়ার পরেও তাদের নিজেদের একটি অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিল। এদিকে তারা কোনও খেয়াল দেয়নি। যে কারণে আজ বাংলাদেশ করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লকডাউন শিথিল করে ভুল পথে হাঁটছেন।’

মঙ্গলবার (১২ মে) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় তারাবো পৌরসভা বিএনপির সভাপতি নাসির উদ্দিনের বাড়িতে অসহায় গরিবদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, ‘মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ার কথা সরকারের। কিন্তু তারা তা করছে না। আওয়ামী লীগের মেম্বার-চেয়ারম্যানরা অসহায় সাধারণ মানুষকে ত্রাণ না দিয়ে নিজেদের ঘরে, পুকুরে, খালে-বিলে, খাটের নিচে তা লুকিয়ে রাখছে। আইনশৃঙ্খলা বাহিনী এসব সামগ্রী ওই সব মেম্বার-চেয়ারম্যানদের বাড়ি থেকে উদ্ধার করছে। এতে প্রমাণিত হয় সরকার সাধারণ মানুষকে ত্রাণ দিচ্ছে না।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network