শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

লকডাউনে মাইকিং করে বসানো হলো পশুহাট!

আপডেট: July 4, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশে লকডাইন ঘোষণা করেছে সরকার। চলমান লকডাউনে সবকিছু বন্ধ আছে। তবে পাবনার চাটমোহর হাটে ঘটেছে ব্যাতিক্রম ঘটনা। রাতে মাইকিং করে বিশাল পশুহাট বসানো হয়েছে উপজেলায়।

জানা গেছে, উপজেলার সর্ব বৃহৎ পশুহাট হচ্ছে রেলবাজার (অমৃতকুন্ডা) হাট। সপ্তাহের প্রতি রবিবার সকাল থেকে রাত পর্যন্ত চলে এই হাটে চলে পশু কেনাবেচা। চলমান লকডাউনে গ্রামের মানুষ হাটে আসার ব্যাপারে দ্বিধায় ছিল। তাই শনিবার রাতে হাট কমিটির আহ্বানে মাইকিং করায় মানুষের মনের ভয় করে।

সকালে পশুহাটে গিয়ে দেখা যায়, দূর-দূরান্ত থেকে এই হাটে হাজারো মানুষের সমাগম হয়েছে। হাটে আগত অধিকাংশ মানুষের মুখে ছিল না মাস্ক। নির্ভয়ে চলছে পশু বেচাকেনা। মাইকিং করে হাট বসানোর ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম  জানান, হাটে লোক আসার জন্য হাট কমিটি কেন মাইকিং করল বিষয়টি আমার বোধগোম্য নয়। হাট তো আর বন্ধ করা হয়নি। লোক সমাগমে বিধি-নিষেধ আছে। মাইকিংয়ের বিষয়ে অবশ্যই আমি হাট কমিটির কাছে জবাব চাইব।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network