লাগাতার আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
আপডেট: July 25, 2026
ফেইসবুক শেয়ার করুন
লাগাতার আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
আপডেট:
Photo Card
Preview
লাগাতার আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
অনলাইন ডেস্ক:; টানা এক মাসের বেশি সময় ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নিজের পদত্যাগপত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠিয়েছেন। শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ধর্মেন্দ্র প্রধান নিজেই তার পদত্যাগের বিষয়টি জানান।কেন্দ্রীয় সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির তৃতীয় দফার আনুষ্ঠানিক বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর সামনে আসে। ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে চলা শিক্ষার্থী আন্দোলনে প্রধান দাবিগুলোর মধ্যে ছিল ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরানো। তার পদত্যাগের মধ্য দিয়ে আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি পূরণের পথে অগ্রগতি হলো। সূত্র: এনডিটিভি
অনলাইন ডেস্ক:; টানা এক মাসের বেশি সময় ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নিজের পদত্যাগপত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠিয়েছেন।
শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ধর্মেন্দ্র প্রধান নিজেই তার পদত্যাগের বিষয়টি জানান।কেন্দ্রীয় সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির তৃতীয় দফার আনুষ্ঠানিক বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর সামনে আসে।
ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে চলা শিক্ষার্থী আন্দোলনে প্রধান দাবিগুলোর মধ্যে ছিল ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরানো। তার পদত্যাগের মধ্য দিয়ে আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি পূরণের পথে অগ্রগতি হলো। সূত্র: এনডিটিভি