শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

লালমোহনে ক্রোয়েশিয়া সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

আপডেট: December 8, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি ::কাতার বিশ্বকাপে নকআউট পর্বে শুক্রবার রাত ৯টায় খেলবে ক্রোয়েশিয়া। এতে করে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে দলটির সমর্থকদের মধ্যে। ক্রোয়েশিয়ার নকআউট পর্বের খেলা উপলক্ষে বাঁধ ভাঙা আনন্দ নিয়ে ভোলার লালমোহনে ক্রোয়েশিয়া সমর্থকরা বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা করেছে।

বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মনির কমিশনারের বাড়ির সামনে থেকে অন্তত ৩০০ মোটরসাইকেল নিয়ে ক্রোয়েশিয়া সমর্থকগোষ্ঠী শোভাযাত্রা করে। এতে নেতৃত্ব প্রদান করেন লালমোহন পৌরসভার সাবেক কমিশনার মনিরুজ্জামান মনির। শোভাযাত্রাটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে মনির কমিশনার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীর ইতিহাসে ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবলে খুবই ভালো এবং প্রথম সারির দল। তৃতীয় দল হিসেবে আমার কাছে মনে হয়েছে ক্রোয়েশিয়া শ্রেষ্ঠ। শুক্রবার রাত ৯টায় ক্রোয়েশিয়ার সঙ্গে ব্রাজিলের খেলা হবে। ব্রাজিল ভালো দল হিসেবে সারা বিশ্বে পরিচিত। তবুও প্রিয় দল ক্রোয়েশিয়ার জন্য শুভকামনা রইল। আমার বিশ্বাস ক্রোয়েশিয়া ভালো খেলবে এবং জয় লাভ করবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network