লালমোহনে খেলতে গিয়ে ডোবায় পড়ে ২ শিশুর মৃত্যু

আপডেট: September 9, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলার লালমোহন উপজেলায় খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুলামিয়া গোবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো: মো. ছায়েদ (৫) ও মিম আক্তার (৫)। এর মধ্যে মিম গত ১৪ দিন আগে ওই বাড়িতে বেড়াতে আসে। সে একই ইউনিয়নের ফুলবাগিচা এলাকার রুস্তুম আলী মেম্বারবাড়ির মো. জাকিরের মেয়ে। অপর শিশু ছায়েদ দুলামিয়া গোবাড়ির মো. শাহিনের ছেলে।

জানা যায়, সকালে ওই শিশুরা একসঙ্গে খেলছিল। এ সময় অসাবধানতাবশত তারা বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। পরে পরিবারে লোকজন বিভিন্ন স্থানে খুঁজেও তাদের না পেয়ে বাড়ির পাশের একটি ডোবায় ভাসতে দেখে ওই দুই শিশুকে। এর পর উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network