শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

শহীদ জননী সাহান আরা বেগমের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

আপডেট: June 7, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

শামীম আহমেদ :: বরিশালে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সহধর্মিনী, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মাতা বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।

আজ (৭ জুন) সোমবার থেকে তিন দিনের শোক কর্মসূচির দিনের শুরুতে আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় এবং কালো পতাকা উত্তেলনের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা হয়।সকাল ১০টায় নগরীর মুসলিম গোরস্থানে সাহান আরা বেগমের কবরস্থানে দোয়া মোনাজাত এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়াও তার কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নগরীর বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

অপরদিকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাড, তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে দলীয় ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

এ উপলক্ষে নগরীর কালিবাড়ি রোডেরর সেরনিয়াবাত ভবন প্রাঙ্গনে মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network