শিরোনাম
চরফ্যাশনে পুকুরে ডুবে শিক্ষার্থী’র মর্মান্তিক মৃত্যু দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার উজিরপুরে ৩০ লাখ টাকার বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা খয়রাবাদে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলো আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন জীবননগরে ইয়াবাসহ মাদক কারবারি রাজন আটক, সামারি ট্রায়ালে জেল-জরিমানা উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের দাফন সম্পন্ন গাজীপুরে ৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

শাওয়ালের চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ

আপডেট: March 30, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: দেশের আকাশে হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামীকাল সোমবার (৩১ মার্চ) থেকে পবিত্র শাওয়াল মাস গণনা করা হবে।এরই পরিপ্রেক্ষিতে সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মসজিদের পূর্ব চত্বরে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।আজ রোববার ঈদুল ফিতর উদযাপন করছে সৌদি, ফিলিস্তিন ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতসহ ১১টি মুসলিম দেশ। এসব দেশে শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যাওয়ায় আজ ঈদ উদযাপন করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network