শিরোনাম

শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

আপডেট: August 4, 2026

  • ফেইসবুক শেয়ার করুন
                            হারুন শেখ ও রেনু বেগম দম্পতির প্রতিবন্ধী ছেলে জহিরুল- ছবি আপডেট নিউজ!
অলিউল্লাহ খান:: মোঃ জহিরুল বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে খয়রাবাদ গ্রামের বাসিন্দা জহিরুল শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক প্রতিবন্ধিতার কারণে তিনি দৈনন্দিন কাজকর্ম করতে পারছেন না।
জহিরুলের বাবা মোঃ হারুন শেখ (নাদের) ও মা মোছাঃ রেনু বেগম জানান, ছোটবেলায় জহিরুলের শারীরিক বৃদ্ধি স্বাভাবিক ছিল। কিন্তু হঠাৎ করেই তার বৃদ্ধি থেমে যায়। মাথায় সমস্যা, পায়ে ব্যাথা, চোখেও কম দেখে। বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে চিকিৎসা করানো হলেও কোনো উন্নতি হয়নি। বর্তমানে অর্থাভাবে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ডাক্তার বলেছেন, ভালো চিকিৎসক দিয়ে চিকিৎসা করা হলে আবারো আগের মত কিছুটা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে জহিরুল।
পরিবারের দাবি, জনপ্রতিনিধিদের ও সরকারি বা বেসরকারি কোনো সংস্থার আর্থিক সহায়তা পেলে জহিরুলের চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে। তারা জেলা প্রশাসকসহ সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন।যদি কোন ব্যক্তি প্রতিবন্ধী আর্থিকভাবে সাহায্য করতে চান জহিরুলের বাবা মোঃ হারুন শেখ এর বিকাশ নাম্বার-০১৩০৮-৯৮৩০২৯
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network