শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে সিদ্ধান্ত আজ

আপডেট: October 29, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: করোনার কারণে বেশ কয়েক দফা ছুটি বাড়ানো হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের। আগামী ৩১ অক্টোবর শেষ হচ্ছে এই দফার ছুটি। এরপর আবারও ছুটি বাড়ানো হবে কিনা এবিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরে বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী চলমান মহামারী কোভিড-১৯ এর পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সংক্রান্ত ভার্চুয়াল প্রেস ব্রিফিং করবেন শিক্ষামন্ত্রী। ব্রিফিংয়ের লিংক ব্রিফিং শুরু হওয়ার এক ঘণ্টা আগে গ্রুপে সরবরাহ করা হবে।

করোনা ভাইরাসের কারণে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে (কওমি মাদ্রাসা ছাড়া) ছুটি রয়েছে। এছাড়া আসন্ন শীতে করোনার দ্বিতীয় দফা আঘাতের শঙ্কায় সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি নিতে পারেনি। করোনার কারণে প্রাথমিক সমাপনী, জেএসসি-জেডিসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষাও বাতিল করতে হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network