আপডেট: September 19, 2026
ভোলা প্রতিনিধি:: ভোলার দৌলতখান উপজেলায় ১১ বছর বয়সী মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে আবু বকর সিদ্দিক নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
এরআগে, শুক্রবার রাতে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একটি গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আবু বকর সিদ্দিক উপজেলার ভবানীপুর ইউনিয়নের মৃত সালাউদ্দিনের ছেলে।
দৌলতখান থানার এসআই মো. রাকিব জানান, ওই মাদ্রাসাছাত্রের বাবা বাদী হয়ে বলাৎকারের অভিযোগে থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করে।দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম বলেন, মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

