শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

শিমুলিয়া ঘাট দিয়ে ফের শ্রমজীবী মানুষের ঢল

আপডেট: April 27, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট দিয়ে আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকেই ঢাকায় কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষজন।এসব মানুষের বেশিরভাগই পোশাক ও অন্যান্য  কলকারখানার শ্রমিক।

সকালে সরজমিনে শিমুলিয়া ঘাটে দেখা যায়, লঞ্চ, সি-বোটসহ বিভিন্ন নৌযান বন্ধ থাকায় ফেরিতে করে পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে আসছে দক্ষিণবঙ্গের মানুষ। পোশাক কারখানা খুলে দেওয়ায় তারা ফিরতে শুরু করেছেন বলে জানা গেছে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ কলকারাখানা প্রধান এলাকা এসব মানুষের গন্তব্য। তারা বাড়ি থেকে বিভিন্ন যানবাহনে কাঁঠালবাড়ি ঘাটে এসে ফেরিতে করে পদ্মা পারি দিয়ে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে আসছেন। এখানে এসে বাস না পেয়ে বিভিন্ন যানবাহনে করা  গন্তব্যের উদ্দেশে রওনা দিচ্ছেন তারা। বাস না পেয়ে ইয়েলো ক্যাব, আটোরিকশা, মাইক্রোবাস, নছিমন. করিমনসহ নানা যানবহনে তারা ছুটছেন কর্মস্থলের দিকে।

এতদিন ঘাটে তেমন কোনো যানবাহন না থাকলেও গতকাল রবিবার থেকে বেশ কিছু যানবাহন দেখা যাচ্ছে শিমুলিয়া ঘাটে। এছাড়া ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের চেকপোস্টগুলো কিছুটা শিথিল করায় লোকজন বিভিন্ন যানবাহনে করে ফিরতে শুরু করেছেন কর্মস্থলে।এর কয়েকদিন আগেও দেখা গেছে এই পথে যানবাহন চলাচলে অনেক কড়াকড়ি। যাত্রীবাহী পরিবহন না পেয়ে তারা অনেকেই তখন ঢাকায় ফিরেছেন পায়ে হেঁটে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network