শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে শুল্ক-কর ফাঁকি দেয়া মজুতকৃত নকল সিগারেট জব্দ, আটক-১

আপডেট: April 18, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

দানিসুর রহমান লিমন:: বরিশালের বাকেরগঞ্জে শুল্ক-কর ফাঁকি দিয়ে বাজারজাতকরণে মজুতকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় মনিরুজ্জামান সাগর (৪০) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের নিউমার্কেট এলাকায় অভিযান চালানো হয়। সেখানকার একটি গোডাউন থেকে ৮ লাখ ৪৪ হাজার ২০০ টাকা মূল্যের ৫ হাজার ৭০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়।

কোস্ট গার্ড স্টেশন বরিশাল এ অভিযান পরিচালনা করে। শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশে নকল সিগারেট মজুদ করা হয়। জব্দকৃত সিগারেটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অধিদপ্তর বরিশাল এর নিকট হস্তান্তর করা হয়েছে।কোস্ট গার্ড জানায়, এ ঘটনায় মনিরুজ্জামান সাগর নামে একজনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানানো হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network