শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে: প্রাণিসম্পদ মন্ত্রী

আপডেট: May 6, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আমরা অন্ধকার থেকে আলোর পথে যাচ্ছি। অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছি।

শুক্রবার (৬ মে) সকালে পিরোজপুরে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শ ম রেজাউল বলেন, শেখ হাসিনাকে বলা হচ্ছে উন্নয়নের জাদুকর। তার নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাকিম হাওলাদার।

এ সময় পিরোজপুর সদর উপজেলা, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার মোট ১ হাজার ৫০০ জন অসহায় ও দরিদ্রের মাঝে ২১ হাজার ৬শত কেজি শুকনো খাবার বিতরণ করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network