শিরোনাম
খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের মামলায় এনসিপি নেতা আটক উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ

শেরপুরে নিহত রেজাউলের পরিবারের পাশে জামায়াত আমির

আপডেট: February 1, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: নির্বাচনী সহিংসতায় প্রাণ হারানো শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াত সেক্রেটারি রেজাউল করিমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রেজাউল করিমের কবর জিয়ারত করেন জামায়াত আমির। তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আশ্বস্ত করেন বিচার নিশ্চিতের।

এরপর শেরপুর পৌর পার্ক মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। দলীয় প্রধানের আগমনের আগেই কানায় কানায় ভরে ওঠে পৌর মাঠ। স্লোগানে স্লোগানে জানান দেন নির্বাচনী মাঠে তাদের উপস্থিতির।সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই জামায়াত আমির রেজাউল করিম হত্যার বিচার দাবি করেন।জামায়াত আমির বলেন, ‘যারা রেজাউল করিমকে হত্যা করেছে, তাদের জন্য এটি নতুন না। তারা নিজ দলেরও দুই শতাধিক নেতাকর্মীকে হত্যা করেছে।’

তিনি আরও বলেন, ‘তিন দিন পার হলেও রেজাউল করিম হত্যার কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি, দ্রুত আইনের আওতায় আনতে হবে।’

আরও পড়ুন: শেরপুরে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় তিনদিন পর হত্যা মামলাগতরাতে নিজ এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে দাবি করে আমির বলেন, ‘যারা নারীদের সম্মান করতে জানে না তারাই আইডি হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে।’তিনি বলেন, ‘যারা নারীদের সম্মান করে না, তারাই আবার এর বিপরীতে কর্মসূচি পালন করে বেড়াচ্ছে।’

সবশেষ ক্ষমতায় গেলে শেরপুরবাসীর দীর্ঘদিনের দাবি, জেলায় কৃষি বিশ্ববিদ্যালয়, ভেজিটেবল ইপিজেড প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির।শুধু দলীয় প্রতীকে ভোট নয়, গণভোটের প্রচারণাও চালাচ্ছেন জামায়াত আমির। তিনি বলেন, দেশের আমূল পরিবর্তনের জন্য গণভোটে দিতে হবে ‘হ্যাঁ ভোট।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network