শিরোনাম
শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা রাজাপুরে নুরে আলম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার কলাপাড়ায় ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজ আটক কাঁঠালিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন আমতলীতে শ্বশুর-শাশুড়ি-জামাতার ইয়াবা ব্যবসা, ৪৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকাসক্তির অন্ধকার পেরিয়ে সুস্থ জীবনে সোনিয়া, চিকিৎসার দায়িত্ব নিলেন বরিশালের ডিসি মামুন বিএনপির ত্যাগী নেতা চিশতী নয়নকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার, তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী

শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

আপডেট: November 3, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা শাখার সহ-সভাপতি ও বরিশাল জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালামের সহধর্মিণী হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ১ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল বিভাগীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় আব্দুস সালামের বাসভবনে উপস্থিত হন নেতৃবৃন্দ। এ সময় জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল বিভাগীয় সভাপতি এম আর প্রিন্স, বরিশাল জেলা সভাপতি মোঃ মামুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান খান, সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ সরদার, নির্বাহী সদস্য আম্মার হোসেন আম্মান ও সঞ্জিব সিংহসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাতে মরহুমার স্বামী আব্দুস সালাম এবং তাঁর চিকিৎসক ছেলে ডা. সিয়াম অংশ নেন। এ সময় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
মরহুমাকে মহান আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার শক্তি দান করুন— এই কামনা করেন নেতৃবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network