সড়কে শৃঙ্খলা না থাকায় একের পর এক ঘটছে দুর্ঘটনা

আপডেট: July 11, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

সড়কে অবৈধ যানবাহনের অবাধ চলাচল | ছবি: আপডেট নিউজ

দেশের সড়ক-মহাসড়কগুলোতে শৃঙ্খলা না থাকায় একের পর এক ঘটছে সড়ক দুর্ঘটনা। অকালে ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ। অনেকেই বরণ করছেন অকাল পঙ্গুত্ব। দীর্ঘদিন হাসপাতালের বেডে থেকে ধুঁকে ধুঁকে মরছেন অনেকেই। কিন্তু কোনোভাবেই এসব দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না। দেশের অন্যান্য জায়গার ন্যায় চুয়াডাঙ্গা জেলার সড়ক-মহাসড়কগুলোরও একই অবস্থা। তবে বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে বেপরোয়া গতির মোটরসাইকেল চালকদের কারণে। যাদের অধিকাংশই কিশোর-যুবক। বেপরোয়া গতির মোটরসাইকেলের পাশাপাশি সড়কে আধিপত্য বিস্তার করতে দেখা যাচ্ছে অবৈধ যানবাহনের। এসব যানবাহনের চালকরা তোয়াক্কা করেন না কোনোধরনের নিয়ম-কানুন। গত রবিবার (৯ই জুলাই) বিকালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একতারপুর বাওড়ের নিকট সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বিপ্লব (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত হন রুবেল (৩৫) নামের এক যুবক। তিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তার কিছুদিন আগে একইস্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজপড়ুয়া এক ছাত্র নিহত হয়। উভয় দুর্ঘটনার জন্যই মোটরসাইকেলের বেপরোয়া গতিকে দায়ী করা হচ্ছে। এছাড়া ৯ই জুলাই বিকালে জীবননগরের পাশ্ববর্তী ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর মথুরা ফার্মের সামনে বেপরোয়া গতির মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন গুরতর আহত হন। এছাড়া ছোট-খাটো দুর্ঘটনাতো প্রতিদিনই ঘটছে। সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে বেপরোয়া গতির মোটরসাইকেল চালকদের নিয়ন্ত্রণে আনা এখন সময়ের দাবি। এছাড়া সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা না গেলেও এসব যানবাহনের চালকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত। যাতে করে তাঁরা ট্রাফিক আইন সম্পর্কে বিশদ ধারণা পায়। যদিও বেপরোয়া গতির মোটরসাইকেল চলাচল নিয়ন্থণে আনতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। পাশাপাশি অন্যান্য যানবাহনের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা উচিত।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network