সন্ত্রাস-চাঁদাবাজ-মাদকের বিরুদ্ধে বাকেরগঞ্জে বিক্ষোভ মিছিল

আপডেট: February 24, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ বরিশাল প্রতিনিধি::  বরিশাল বাকেরগঞ্জের কালীগঞ্জ বাজার এলাকায় বিএনপির উদ্যোগে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৫টায় এ কর্মসূচি পালিত হয়।মিছিলটি কালীগঞ্জ বাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ মাথায় তহশীল অফিস প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিন জোমাদ্দার, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন জোমাদ্দার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইমুন হোসাইন প্রমুখ।

এছাড়া সেন্ট আলফ্রেডস্ হাইস্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম স্বপন, ছোফরোননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মারুফ মোর্শেদ স্থানীয় বিএনপি নেতা মামুন মিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী-সমর্থক এবং প্রায় সকল শ্রেণি-পেশার গণ্যমান্য লোকজন এতে অংশ নেন।

See
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network