সমাজচিন্তক মোজাম্মেল হোসেন মোহনের শুভ জন্মদিন আজ!

আপডেট: March 25, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

 

ছবি-মোজাম্মেল হোসেন মোহন

রিপোর্ট অলিউল্লাহ খান:: বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের কৃতি সন্তান তরুন সমাজচিন্তক ও সমাজ সেবক  উপজেলার সর্ববৃহৎ ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ ফার্নিচার পেশাজীবী সমিতি সভাপতি এবং রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটি’র সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন মোহনের শুভ জন্মদিন আজ!

আজ (মঙ্গলবার) ২৫শে মার্চ ২০২৫ মোজাম্মেল হোসেন মোহনের ৪৩তম জন্মদিন। ১৯৮২ সালে বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের ঢাপরকাঠী গ্রামের ভাষাসৈনিক মরহুম মোঃ মোবারক হোসেন এবং বেগম ফাতেমা মোবারকের ঘরে জন্ম গ্রহন করেন। মোজাম্মেল হোসেন মোহন ১৯৯৭ সালে এসএসসি এবং এইচএসসি ১৯৯৯, বিএ (অনার্স), এমএ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং এলএলবি (অনার্স), এলএলএম সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে সম্পন্ন করেন ।

এই দিনে বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ সংস্কৃতি কর্মী, সংবাদ কর্মীসহ সমাজের বিভিন্ন স্তারের মানুষ মোবাইল ফোনে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জারে বন্ধু-বান্ধবী, ছোট ভাই-বোন, কর্মী-সমর্থক মোজাম্মেল হোসেন মোহনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network