শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

সম্প্রীতির বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে ভোটার দূয়ারে দিনরাত ছুটছেন মাহমুদুন্নবী

আপডেট: February 4, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের নির্বাচনী লড়াইয়ে জনসমর্থন বাড়াতে কোমর বেঁধে মাঠে নেমেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। ৪ ফেব্রুয়ারী বুধবার উপজেলার কলসকাঠি ইউনিয়নে গণসংযোগের মাধ্যমে নিজের শক্তি জানান দেন তিনি।গণসংযোগকালে স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় করেন মাহমুদুন্নবী তালুকদার।এ সময় তিনি বলেন, “বাকেরগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি উন্নত যোগাযোগ ব্যবস্থা। আমি নির্বাচিত হলে এখানকার প্রতিটি ভাঙাচোরা রাস্তা সংস্কার করে আধুনিক সড়ক গড়ে তুলবো। এছাড়া তরুণদের দীর্ঘদিনের সংকট বেকারত্ব দূর করতে আমরা বাস্তবমুখী এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো।”

একটি বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমরা এমন এক সমাজ উপহার দিতে চাই যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না। ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হবে সব কর্মকাণ্ড।
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলিম—এখানে আমরা সবাই মানুষ। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই মিলেমিশে একটি শান্তিময় বাকেরগঞ্জ গড়ে তুলবো।”

এদিন গণসংযোগকালে তার সাথে ছায়ার মতো ছিলেন ছাত্রশিবিরের জেলা সভাপতি সাঈদ আহমেদ। এছাড়াও জামায়াতে ইসলামীর কার্যকরী পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় বিপুল সংখ্যক সমর্থক মোটরসাইকেল বহরে অংশ নেন। কলসকাঠি ইউনিয়নের বিভিন্ন মোড়ে মোড়ে প্রার্থীর আগমন উপলক্ষে সাধারণ মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মাহমুদুন্নবী তালুকদারের এই সুশৃঙ্খল প্রচারণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network