১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

সরকার কর্মহীন মানুষদের পাশে আছে: কাদের

আপডেট: মে ২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

করোনা সংকট একটি বৈশ্বিক সংকট,এ সংকটে পোশাকশিল্পের মালিকদের উদার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন,পোষাক শিল্পের মালিকদের পাশে সরকার রয়েছে, মালিকরা আশা করি শ্রমিকদের পাশে থাকবে। ওবায়দুল কাদের আজ শনিবার সকালে তাঁর সরকারি বাসায় ব্রিফিংকালে এসব কথা বলেন।

দেশ ও জাতির এ সংকটকালে যারা নিবেদিত প্রাণ তাদের জাতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন,এ লড়াইয়ে ধৈর্য হারালে চলবে না,সরকার কর্মহীন মানুষদের পাশে আছে।
কাদের বলেন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন পর্যায়ে তালিকা অনুযায়ী যে ত্রাণ কার্যক্রম চলছে তাতে পরিবহনসহ অন্যান্য শ্রমিকদের অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।
জেলা প্রশাসন এ বিষয়টি গুরুত্বের সাথে নিবেন বলেও জানান ওবায়দুল কাদের।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network