শিরোনাম
বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা-ককটেল বিস্ফোরণ

সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত

আপডেট: July 21, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী প্রতিনিধি:: লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকলে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বাংলা কিউআর (QR) ও ক্যাশলেস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সরিকল বন্দরে পূবালী ব্যাংক পিএলসি সরিকল উপ-শাখার আয়োজনে র‍্যালি, আলোচনা সভা এবং ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড বিতরণ করা হয়।এ উপলক্ষে সরিকল বাজারের বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ সড়কে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বন্দরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পূবালী ব্যাংক সরিকল উপ-শাখার ব্যবস্থাপক মো: ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক টরকী বন্দর শাখার ব্যবস্থাপক জনাব আব্দুস সাত্তার । বিশেষ অতিথি ছিলেন কাজী রিয়েল স্টেটস এর কর্ণধার জনাব কাজী সাইফুল ইসলাম । এছাড়া স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গত ১ জুলাই থেকে বাংলা কিউআর ক্যাম্পেইন চালু হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্তভাবে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং ক্যাশলেস লেনদেনের প্রসার ঘটবে।তিনি আরো বলেন, বাংলা কিউআর কোডের ব্যবহার বাড়লে ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারিত হবে এবং ব্যাংকিং ব্যবস্থায় অর্থপ্রবাহ আরও বৃদ্ধি পাবে।অনুষ্ঠান শেষে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network