সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ-এর নবনির্বাচিত পরিচালনা কমিটির সভায় সিদ্ধান্ত সমূহ

আপডেট: September 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ-এর পরিচালনা পরিষদ (২০২১-২০২৪) নব নির্বাচিত কমিটির প্রথম সভা আজ ১৭ সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দে সংগঠনের ঢাকার যাত্রাবাড়ীস্থ কার্যালয়ে সকাল ৯.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোজাম্মেল হোসেন মোহন এবং সভা পরিচালনা করেন আবু সায়েম তালুকদার। সভায় আর-ও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আঃ মালেক হাওলাদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান স্বাধীন, দপ্তর ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এইচ এম দুলাল, অর্থ ও পরিকল্পনা সম্পাদক মামুন খান, ক্রীড়া ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ রাকিব খান। এছাড়াও ভার্চুয়াল ভাবে সভায় যোগদান করেন, ইতিহাস ও ঐতিহ্য রক্ষা বিষয়ক সম্পাদক মোঃ বেলাল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ অলিউল্লাহ খান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ নাজিউর রহমান এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোঃ গোলাম রহমান।

সভায় সিদ্ধান্ত সমূহ-
১। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কর্যক্রম শুরু হয়। পরবর্তীতে সভায় উপস্থিতির মধ্যে পরিচয় পর্ব এবং কুশল বিনিময় হয়।
২। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ-এর বিগত পরিচালনা পরিষদ বিলুপ্তির পরে অদ্য কমিটি গঠন পর্যন্ত বাকেরগঞ্জে বিশিষ্টজনদের নাম উল্লেখ করে মৃত্যুতে শোক প্রস্তাব পাশ করা হয়।
৩। নব নির্বাচিত কমিটি উপহার দেওয়ার জন্য অভিভাবক পরিষদ এবং সাবেক কমিটিকে ধন্যবাদ প্রস্তাব পাশ হয়।
৪। সভায় গর্বের বাকেরগঞ্জ-এর পরিচিতি এবং গঠনতন্ত্র নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়।
৫। গর্বের বাকেরগঞ্জ-এর পরিচালনা পর্ষদের ১০১ সদস্য বিশিষ্ট করার লক্ষে, সংগঠনে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান স্বাধীন এবং দপ্তর ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এইচ এম দুলালের নেতৃত্বে ২ সদস্য বিশিষ্ট একটা উপকমিটি গঠন করা হয়।
৬। আগামী ২৫ ডিসেম্বর গর্বের বাকেরগঞ্জ-এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকায় সংগঠনের পক্ষ থেকে বাকেরগঞ্জ উৎসবের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং ২৫ ডিসেম্বর ঢাকায় বাকেরগঞ্জের জনগণের উপস্থিতিতে এক বিশেষ ম্যারাথন দৌড়ের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, ক্রীড়া ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ রাকিব খান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ নাজিউর রহমান এবং দপ্তর ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এইচ এম দুলালের নেতৃত্বে একটি বিশেষ উপকমিটি গঠন করা হয়েছে।

ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দের মধ্যে গর্বের বাকেরগঞ্জ-এর পক্ষ থেকে বাকেরগঞ্জে ৩ টি পাঠাগার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষে চরাদি ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোঃ গোলাম রহমানকে, ফরিদপুর ইউনিয়নে সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারকে এবং নলুয়া ইউনিয়নে অর্থ ও পরিকল্পনা সম্পাদক মামুন খানকে প্রয়োজনীয় উদ্যােগ নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

বাকেরগঞ্জ উপজেলার সকল সামাজিক সংগঠন এবং অনলাইন সংগঠনের সাথে ২৬ নভেম্বর ২০২১, রোজ শুক্রবার ঢাকায় গর্বের বাকেরগঞ্জ-এর পক্ষ থেকে চা চক্রের আয়োজন করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network