শিরোনাম
বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল

সাময়িক বরখাস্ত হলেন অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন

আপডেট: January 15, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালে রেঞ্জ ডিআইজির কার্যালয় সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন এ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু আলেপ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজির কার্যালয় বরিশালে সংযুক্ত (সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার, আরপিএমপি, রংপুর)-কে যাত্রবাড়ী থানা, ডিএমপি, ঢাকায় রুজুকৃত মামলা নং-১৫, তারিখ-২২-৮-২০২৪ খ্রি. ধারা-১৪৩/১৪৭/৩২৩/৩০৭/৩০২/১০৯/১১৪/৩৪ পেনাল কোড, তৎসহ The explosive substances act 1908 এর ৩/৬ সংক্রান্তে ওই কর্মকর্তাকে গত ১৩ নভেম্বর ২০২৪ গ্রেপ্তার করে ১৪ নভেম্বর ২০২৪ খ্রি. বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আলেপ উদ্দিনকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ১৩-১১-২০২৪ তারিখ থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network