আপডেট: February 18, 2025
অনলাইন ডেস্ক:: স্নাতকের সার্টিফিকেট তুলতে এসে আটক হয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখী। আজ মঙ্গলবার দুপুরে প্রথমে কলেজের ভেতরে তাকে আটক করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে লালবাগ থানা-পুলিশের সদস্যরা এসে তাকে আটক করে নিয়ে যান।
জানা যায়, আজ দুপুরে অনার্সের সার্টিফিকেট তুলতে ইডেন মহিলা কলেজে আসেন বৈশাখী। এ সময় তাকে চিনে ফেলে সাধারণ শিক্ষার্থীরা কলেজের ভেতরে আটকে রাখেন। পরে তারা লালবাগ থানায় খবর দিয়ে পুলিশ এসে বৈশাখীকে আটক করে নিয়ে যায়।
আজ বিকেলে ছাত্রলীগ নেত্রীকে আটকের বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈনু বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখীকে আটক করা হয়েছে। সে কলেজে সার্টিফিকেট তুলতে গিয়েছিল বলে আমরা জানতে পেরেছি। পরে তাকে শিক্ষার্থীরা আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

