শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

সিজারের ৩ ঘণ্টা পর নবজাতক চুরি, ১৬ ঘণ্টা পর উদ্ধার

আপডেট: April 27, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বেসরকারি সেবা ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার থেকে সিজারের তিন ঘণ্টা পর এক কন্যাশিশু চুরির ঘটনা ঘটে। এরপর শিশুটির বাবা মনিরুল ইসলাম স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর র‌্যাব অভিযান চালিয়ে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ শহরের নিশ্চিতপুর দাশপাড়া জাহাঙ্গীর হোসেনের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেন। এ সময় জাহাঙ্গীর হোসেনের স্ত্রী প্রিয়া খাতুনকে আটক করে থানায় সোপর্দ করে র‌্যাব।

ঝিনাইদহ র‌্যাবের কমান্ডার কামাল উদ্দিন জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্লিনিকের ২০৩ নম্বর কেবিন থেকে নবজাতকটি চুরি হয়ে যায়। সিজারের মাধ্যমে মনিরুল ইসলাম ও শাবানা দম্পতির এই কন্যা সন্তানের জন্ম হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network