শিরোনাম
গৌরনদী উপজেলা জাকের পার্টির সভাপতি রিয়াজ মোরশেদ স্বাধীন আর নেই বরিশালে ৬ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ, গ্রেপ্তার ২ সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে বিজিবিকে কঠোর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে বাসচাপায় শ্রমিক নিহত, প্রতিবাদে বাসে আগুন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের অপসারণের দাবিতে অনশন ডা. অমিতাভের কাছে হাজারো রোগী এবং তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান জিম্মি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন দুই মামলায় গ্রেপ্তার শাহজাহান ওমর বাকেরগঞ্জে নজরুল বর্ষের উদ্বোধন বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা, সেই শিশু উদ্ধার

সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে বিজিবিকে কঠোর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

আপডেট: August 31, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: দেশের সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভূমিকার প্রশংসা করে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে বাহিনীকে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে বঙ্গভবনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।সাক্ষাৎকালে বিজিবি প্রধান নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তিনি বাহিনীর সাম্প্রতিক সার্বিক কার্যক্রম এবং সীমান্ত নজরদারি জোরদারে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি সংক্রান্ত নানা পদক্ষেপ সম্পর্কে প্রধান প্রধান বিষয় তুলে ধরেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সীমান্তে যেকোনো ধরনের অপরাধ ও সীমান্ত হত্যা রোধে বিজিবির দায়িত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সীমান্তে প্রযুক্তিগত আধুনিকায়নে বিজিবির নেওয়া এ উদ্যোগের প্রশংসা করে এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।সাক্ষাৎ অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network