শিরোনাম
উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল

সোশ্যাল মিডিয়ার এখনকার ট্রেন্ড ‘উই লাভ মুহাম্মদ (সা.)’

আপডেট: October 29, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক : সোশ্যাল মিডিয়ার এখনকার ট্রেন্ড হ্যাশট্যাগ উই লাভ মুহাম্মদ (সা.)। ফেইসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় মহানবী হযরত মুহাম্মদ ( সা.)-এর প্রতি ভালোবাসা প্রদর্শনে এই ট্রেন্ড শুরু হয়েছে।

সম্প্রতি ফ্রান্সে মুহাম্মদ (সা.)-কে অপমান করে কার্টুন প্রকাশ করা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা এর প্রতিবাদ জানালে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এটিকে বাক স্বাধীনতা বলেন। এতে সারাবিশ্বের তোপের মুখে পড়েন তিনি।

প্রকাশিত কার্টুন ও ম্যাক্রোঁর বক্তব্যে মুসলিম বিশ্বে ওঠে প্রতিবাদ, ক্ষোভ ও নিন্দার ঝড়। মুসলিম প্রধান দেশ ছাড়াও পৃথিবীর অন্যান্য দেশের শান্তিপ্রিয় মানুষ এর প্রতিবাদ জানিয়েছে।

মুসলিম বিশ্ব এর প্রতিবাদ করেই থেমে থাকে নি, দিয়েছে ফ্রান্সের সকল পণ্য বয়কট ডাক। তখন সোশ্যাল মিডিয়ায় শুরু হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স, হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স প্রোডাক্টস, হ্যাশট্যাগ উই হেট ফ্রান্স ইত্যাদি। এগুলো এখনও ট্রেন্ডিংয়ে রয়েছে।

এবার বিশ্বনবী (স.)-এর প্রতি ভালোবাসা প্রদর্শন করে শুরু হলো নতুন ট্রেন্ড ‘হ্যাশট্যাগ উই লাভ মুহাম্মদ ( সা.)’। ইতোমধ্যে ফেইসবুকে লক্ষাধিক মানুষ এই হ্যাশট্যাগ উই লাভ মুহাম্মদ ( সা.) এবং হ্যাশট্যাগ উই লাভ মুহাম্মদ ( সা.) চ্যালেঞ্জ লিখে বিভিন্ন পোস্ট করেছে। প্রতি মুহূর্তে এই সংখ্যাটি বেড়ে চলছে।

টুইটারেও ‘হ্যাশট্যাগ উই লাভ মুহাম্মদ ( সা.)’ লিখে পোস্ট করছেন নেটিজেনরা। সেখানেও ট্রেন্ডিংয়ে রয়েছে এটি। ফেইসবুক, টুইটারের মত অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই প্রিয় মহানবী হযরত মুহাম্মদ ( সা.)-এর প্রতি ভালোবাসা প্রদর্শন করছে নেটিজেনরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network