শিরোনাম
বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় বিসিবি পরিচালকের অপসারণ দাবি ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা লুট, গ্রেপ্তার দম্পতি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচারে দাবিতে পাথরঘাটায় মানববন্ধন অনলাইন জুয়ার অভিযোগে কথিত ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেপ্তার ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

স্বাধীনতার মহানায়ক ——– সৈয়দুল ইসলাম

আপডেট: March 25, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

স্বাধীনতার মহানায়ক
——– সৈয়দুল ইসলাম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার
রত্নগর্ভা মা,
জন্ম দিলেন শেখ মুজিবুর
নেই তার উপমা।

শেখ মুজিবুর সোনার ছেলে
মা’ মাটিরই তরে,
জুলুম অন্যায় অবিচারে
গেছেন সদা লড়ে।

বীর বাঙ্গালীর শ্রেষ্ঠ সন্তান
বজ্রকণ্ঠি নেতা,
অনড় অটল দুঃসাহসী
ছিলেন স্বাধীনচেতা।

সোনার বাংলা গড়ার স্বপ্নে
ছিলেন অবিচল,
অগ্নিঝরা ভাষণ তাঁরই
বাড়ায় মনোবল।

মুক্তিকামী বীর বাঙ্গালী
শেখ মুজিবের ডাকে,
শাসকগোষ্ঠী করতে ঘায়েল
ছুটে ঝাঁকে ঝাঁকে।

দীর্ঘ নয়মাস যুদ্ধ করে
বুকের রক্ত ঢেলে,
বিজয় নিয়ে ঘরে ফিরে
বাংলা মায়ের ছেলে।

স্বাধীনতার মহানায়ক
শেখ মুজিবুর ভাই,
মাতৃভূমির মাটির স্পর্শে
তাঁরই দেখা পাই।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network