শিরোনাম
জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা

হরিনাথপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে মাওলানা আব্দুল জব্বার

আপডেট: July 15, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ: হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনের সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার।
মঙ্গলবার (১৫ জুলাই) তিনি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ ও সংলাপে অংশগ্রহণ করেন। দিন শেষে হরিনাথপুর ধনু সিকদার বন্দরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে সরাসরি গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে মাওলানা আবদুল জব্বার দেশব্যাপী রাজনৈতিক সংকট, অর্থনৈতিক দুরবস্থা এবং সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে বলেন— ইসলামপন্থী নেতৃত্বের মাধ্যমে ন্যায়বিচারভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনই জামায়াতে ইসলামী’র মূল লক্ষ্য। তিনি জনগণের সঙ্গে মতবিনিময়ের সময় ইসলাম, দেশ ও জনগণের স্বার্থে যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান।
গনসংযোগকালে তার সাথে ছিলেন হিজলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন, উপজেলা নায়েবে আমীর মাওলানা হারুন-অর-রশিদ, উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহে আলম চৌধুরীর সামু, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, মোঃ খলিলুর রহমান ও মাষ্টার ইয়াছিন হেলাল, হরিনাথপুর ইউনিয়ন সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ সভাপতি মোঃ মোজাম্মেল হক ভুইয়্যা, সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network