৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
সত্য, নিরপেক্ষতা, দায়িত্বশীল ও জনস্বার্থই সাংবাদিকতার মূল শক্তি: মামুন-অর-রশিদ হাঁস-মুরগি চুরির অপরাধে ৩ জনের কারাদণ্ড বরিশালে ব্যবসায়ীকে মারধর করে ৭০ লাখ টাকার চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর, আটক ১ নলছিটিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত বরিশালে অণ্ডকোষ চেপে ধরে ব্যবসায়ীর কাছ থেকে চেকে সই নেওয়ার অভিযোগ পুকুরে গোসলে নেমে তিন বোনের মৃত্যু, এলাকা জুড়ে শোকের মাতম উজিরপুরে মন্দিরের কমিটি ও আর্থিক হিসাব নিয়ে বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ বাকেরগঞ্জে গাছ কেটে অন্যের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন: প্রধানমন্ত্রী

হাঁস-মুরগি চুরির অপরাধে ৩ জনের কারাদণ্ড

আপডেট: জুলাই ৫, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

দর্শনার চাকুলিয়া গ্রাম হতে হাঁস-মুরগি চুরি করার অপরাধে ৩ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- দর্শনা মোহাম্মদপুরের মেথরপট্টি এলাকার মৃত দিলীপ কুমার দাসের ছেলে শ্রী সুজন কুমার দাস (৫০), সুজন কুমার দাসের স্ত্রী ময়না রানী (৩৬) এবং মৃত নবীছদ্দিনের স্ত্রী রেখা খাতুন (৫৮)।

দর্শনা থানার ওসি নজরুল ইসলাম জানান, গতকাল শনিবার (৪ই জুলাই) মোবাইল ফোনের মাধ্যমে দর্শনা থানার এসআই তৌহিদুল রহমান জানতে পারেন যে, চাকুলিয়া গ্রামের মাঝপাড়ার মোফাজ্জল হোসেনের বসতবাড়ি হতে হাঁস-মুরগি চুরি করার সময় স্থানীয় লোকজন ৩ জনকে আটক করে রেখেছেন। এ খবর পেয়ে এসআই তৌহিদুল রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক ওই ৩ জনকে হেফাজতে নেন।

পরবর্তীতে আসামিদেরকে সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করা হলে চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসামি শ্রী সুজন কুমার দাসকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ময়না রানী ও রেখা খাতুনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network