শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

হাসপাতাল ও পাসপোর্ট অফিস থেকে ১৬ দালাল আটক

আপডেট: October 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মানিকগঞ্জের রিজিওনাল পাসপোর্ট অফিস ও ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে অভিযান পরিচালনা করে ১৬ জন দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন।রোববার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টার পর্যন্ত পৃথক দুটি অভিযান পরিচালনা শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের এ কারাদণ্ড প্রদান করেন।

র‌্যাব-৪ মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার লে. মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মানিকগঞ্জ রিজিওনাল পাসপোর্ট অফিস ও ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে দালালদের দৌরাত্ম্য প্রতিরোধে আজকে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পাসপোর্ট অফিসে জনগণকে বিভ্রান্ত করে প্রতারণা করার দায়ে ১০ দালালকে আটক করা হয়। আটক ব্যক্তিরা তাদের দোষ স্বীকার করে নেওয়ায় ৭ দালালকে (পুরুষ) সাতদিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং বাকি তিনজনের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।

এদিকে, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে অভিযানকালে ১৩ দালালকে আটক করা হয়। আটক ব্যক্তিরা তাদের দোষ স্বীকার করায় ৭ দালালকে (পুরুষ) ১০ দিন এবং দুইজন নারী দালালকে সাতদিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। বাকি চারজনের অপরাধ প্রমাণিত না হওয়ায় ছেড়ে দেওয়া হয়।

র‌্যাব-৪ এর সিপিসি-৩, মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার লে. মো. আরিফ হোসেন বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে সেবা নিতে আসা সাধারণ জনগণকে বিভ্রান্ত করে প্রতারণা করতো তারা। এসব সরকারি প্রতিষ্ঠানে দালালদের দৌরাত্ম্য প্রতিরোধে আজকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়েরের সহায়তায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আটক দালালদের ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন বলে তিনি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network