শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

হিজলায় সোয়া ৫ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

আপডেট: January 13, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো:: জাটকা রক্ষা অভিযানের অংশ হিসেবে বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে দিনব্যাপী অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর।

মঙ্গলবার হিজলা উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে ১ লাখ ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা। জাটকা ও ইলিশ সম্পদ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন, হিজলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম, হিজলা নৌ পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মো. শাহজাদা সহ অন্যরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network