১০০ টাকার জন্য বন্ধুকে হত্যা

আপডেট: April 11, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক:: মাত্র ১০০ টাকার জন্য নাহিদ (৩০) নামের বন্ধুকে তলপেটে কাচ ঢুঁকিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই আরেক বন্ধু হৃদয় মিয়ার (২৫) বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত নাহিদ নগরীর আকুয়া গরু খোয়াড় এলাকার দুরু মিয়ার সন্তান।

সোমবার সন্ধ্যায় নগরীর আকুয়া এলাকার আমজাদ বেপারি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। অপরদিকে, ঘাতক হৃদয় নগরীর দক্ষিণপাড়া দরবার শরীফ রোড এলাকার আব্দুল জলিলের ছেলে। তারা একসাথে চলাফেরা করতেন বলে পুলিশ জানায়।

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, নাহিদের কাছে ১০০ টাকা পেত হৃদয়। ঘটনার দিন ১০০ টাকা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হৃদয় কাচের টুকরা দিয়ে নাহিদের তলপেটে আঘাত করে। এতে নাহিদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network