আপডেট: May 26, 2025
ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরের বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে ২০ কেজি গাঁজাসহ ইমরুল ফকির (৩৫) ও সুজাত ফকির (৩২) নামের দুই সহোদরকে আটক করা হয়েছে।গতকাল রবিবার (২৫ মে) রাতে উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।সোমবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় একটি চক্র আগামী ঈদকে সামনে রেখে মাদকের বড় একটি চালান মজুত করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে রবিবার রাতে অভিযান চালায় যৌথবাহিনীর সদস্যরা। এ সময় ২০ কেজি গাঁজাসহ দুই সহোদরকে আটক করা হয়।এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে। আসামিদের সোমবার আদালতে পাঠানো হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী সেনা ক্যাম্প ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে রবিবার রাতে দুই সহোদরকে ২০ কেজি গাঁজাসহ আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন।আসামিদেরকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

