আপডেট: January 14, 2022
অনলাইন ডেস্ক:: চাঁপাইনবাবগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ বাবা ও ছেলেকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার ওদুদ পার্ক গুচ্ছ গ্রামের সাদিকুল ইসলাম ওরফে গাজল (৫৮) ও তার ছেলে সানাউল হক (৩৫)।
শুক্রবার (১৪ জানুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের আতাহার ওদুদ পার্ক গুচ্ছ গ্রামে আটককৃতদের বাড়িতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের পরিদর্শক মো. সাইফুর রহমান রানার নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় ওই বাড়ির একটি ষ্টিলের বাক্স থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

