শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

৪ দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র জিহাদ

আপডেট: July 4, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:  বরিশাল জেলার আগৈলঝাড়া পত্রিকা বিক্রেতা সিরাজুল হাওলাদারে চাচাতো ভাই মো. আল জিহাদ সানি নামে এক মাদরাসাছাত্র চার দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন পরিবার।

জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের মনির সেরনিয়াবাতের ছেলে ঝালকাঠি এনএস কামিল মাদরাসার হাফিজিয়া বিভাগের ছাত্র মো. আল জিহাদ সানি (১৪) গত চারদিন ধরে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ মাদরাসাছাত্রের মা কুমকুম নাহার জানান, আমার ছেলে মাদরাসা ছুটিতে বাড়ি আসে। সে গত ২৬ জুন বাড়ি থেকে মাদরাসার উদ্দেশে ঝালকাঠি চলে যায়। মাদরাসাশিক্ষক খলিলুর রহমান ৩০ জুন ফোনে জানায় তার ছেলে আল জিহাদ সানি মাদরাসা থেকে নিখোঁজ রয়েছে। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে তিনি গত ২ জুলাই ঝালকাঠি থানায় সাধারণ ডায়রি করেন।

ঝালকাঠি থানার উপপরিদর্শক সালাউদ্দিন জানান, নিখোঁজ মাদরাসাছাত্রের সন্ধানে কাজ করছে পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network