শিরোনাম
গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ঝালকাঠিতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে ভাঙা ব্রিজে পথচারীদের ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আরাফাত জোমাদ্দার ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী মারা গেছেন

আপডেট: April 28, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। সোমবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ রবিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, সেহরির সময় পরিবারের সদস্যরা তাকে ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে দ্রুত স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ড. জামিলুর রেজা চৌধুরীর জন্ম ১৯৪২ সালের ১৫ নভেম্বর, সিলেটে। তিনি পড়াশোনা করেছেন সেন্ট গ্রেগরিজ স্কুল, ঢাকা কলেজে। এরপর ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তিনি ভর্তি হন আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে (বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়)।

১৯৬৩ সালে তিনি প্রথম বিভাগে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেন। ১৯৬৩ সালের নভেম্বর মাসে তিনি প্রভাষক হিসেবে যোগ দেন পুরকৌশল বিভাগে ৷পরে তিনি উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ে। ২০০১ সাল পর্যন্ত তিনি বুয়েটে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। কাজের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক সম্মাননা লাভ করেন। তিনি পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network