শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার দ্বিতীয় পর্ব

আপডেট: February 11, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় আখেরি মোনাজাতে শেষ হয়েছে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাতে অংশ নিয়েছেন বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা লাখো মুসুল্লি।রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১৭ মিনিট থেকে ১১টা ৪৩ পর্যন্ত ২৬ মিনিট ধরে চলে আখেরি মোনাজাত। মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ কান্ধলভি মোনাজাত পরিচালনা করেন।মোনাজাতে দেশ ও মানুষের কল্যাণ কামনা করা হয়। এ সময় ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে টঙ্গী এলাকা।এদিকে, আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমা সংলগ্ন মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রণসহ ব্যবস্থা করা হয়েছে বিশেষ ট্রেনের।

এর আগে, ভোর থেকে মোনাজাতে অংশ নিতে গাজীপুর ও আশপাশের এলাকার মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে থাকেন। যানবাহন চলাচল বন্ধ থাকায় অনেকে পায়ে হেঁটে আসেন৷

উল্লেখ্য, প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে তাবলীগ জামায়াতের শীর্ষ সম্মেলন বিশ্ব ইজতেমা আয়োজন করা হয়ে থাকে। যেখানে দেশ-বিদেশের লাখো মুসুল্লি যোগ দেন।২০১৮ সালের বিরোধের পর বাংলাদেশের মাওলানা জুবায়ের ও দিল্লির মৌলভি সাদ কান্ধলভির দুই পক্ষ আলাদাভাবে ইজতেমা আয়োজন করে আসছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network