শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

আগৈলঝাড়া সারাদিন রাস্তায় পড়ে থাকা সেই লাশ নিয়ে গেল পুলিশ

আপডেট: April 11, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশালে সারাদিন রাস্তায় পড়ে থাকা সেই লাশ নিয়ে গেল পুলিশ

নিজস্ব প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পয়সার হাট ব্রিজ সংলগ্ন রাস্তার পাশ থেকে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) ভোর থেকে স্থানীয়রা ওই স্থানে লাশটি পড়ে থাকতে দেখলেও করোনাভাইরাসের আতঙ্কে কেউ কাছে যায়নি। পরে স্থানীয় চৌকিদারের মাধ্যমে খবর পেয়ে দুপুর ৩টার দিকে লাশটি উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে ওই বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন তারা। তবে তার নাম-পরিচয় কেউ জানেন না। তার চলাফেরা দেখে ভবঘুরে মানসিক রোগী মনে হয়েছে। শুক্রবার ভোরে কয়েকজন লোক রাস্তায় বের হলে ওই স্থানে বৃদ্ধার লাশটি পড়ে থাকতে দেখেন।

করোনাভাইরাসের এ সংকটময় পরিস্থিতিতে লাশটি পড়ে থাকতে দেখে তারা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। এ কারণে কেউ লাশের কাছে যাওয়ার সাহস পায়নি।

আগৈলঝাড়া থানা পুলিশের ওসি মো. আফজাল হোসেন জানান, স্থানীয় চৌকিদার দুপুর আড়াইটার দিকে থানায় ফোন করে জানান, রাস্তার পাশে একটি লাশ পড়ে আছে। তবে করোনাভাইরাসের আতঙ্কে ওই বৃদ্ধের লাশের পাশে কেউ ভিড়ছে না। খবর পেয়ে তিনি (ওসি আফজাল হোসেন) পুলিশ সদস্যদের নিয়ে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতের যে কোনো সময় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশের পরিচয় শনাক্তে বিভিন্ন থানায় বেতারবার্তা পাঠানো হয়েছে। আপাতত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশটি রাখা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network