আপত্তিকর ছবি ইন্টারনেটে প্রচারের ভয় দেখিয়ে ভাবিকে একাধিকবার ধর্ষণ

আপডেট: March 4, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক ::  খুলনার পাইকগাছায় মোবাইলে আপত্তিকর ছবি ধারণ করে ইন্টারনেটে প্রচারের ভয় দেখিয়ে ভাবিকে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর দেবর সমীরণ মণ্ডলকে (৩০) আটক করেছে পুলিশ। মামলার বিবরণে জানা যায়, উপজেলার মুনকিয়া গ্রামের ওই গৃহবধূকে একই গোত্রীয় দেবর দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছে। গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে এ ঘটনা প্রায়ই ঘটাতো সে। সর্বশেষ ১৫ জানুয়ারি ধর্ষিতার নানা আপত্তিকর ছবি ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে আবারও ধর্ষণ করে সমীরণ।

এরপর বুধবার পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে মামলা করেন ওই গৃহবধূ। পুলিশ বুধবার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ি থেকে ধর্ষককে গ্রেফতার করেছে। এ বিষয়ে ওসি এজাজ শফী জানান, আটক সমীরণের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network