শিরোনাম
গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭ তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আবারও বাড়ল সয়াবিন তেল ও চিনির দাম

আপডেট: November 17, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেল ও চিনির দাম। প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়েছে ১২ টাকা। সেই হিসাবে প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৯০ টাকা। একই সঙ্গে কেজিতে চিনির দাম ১৩ টাকা বেড়ে ১০৮ টাকায় নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার থেকেই নতুন এ দাম কার্যকর হবে।ভোগ্যপণ্য বিপণনকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা জাগো বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দাম কমার মাত্র এক মাসের মাথায় বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৫ টাকা করে বাড়ানোর প্রস্তাব করেছিলেন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। গত ২ নভেম্বর তারা প্রস্তাবটি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠান। এর ১৫ দিনের মাথায় আজ দাম বাড়ানোর সিদ্ধান্ত এলো।

দাম বাড়ানোর প্রস্তাবের চিঠিতে সংগঠনটি বলে, বর্তমানে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বেড়েছে। এ ছাড়া ডলারের বিপরীতে অস্বাভাবিক অবমূল্যায়ন হয়েছে টাকার। এ কারণে অ্যাসোসিয়েশনের সদস্যরা ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network