আমতলীতে ছয় ইউপির চারটিতে আ. লীগ ও দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
আপডেট: June 22, 2021
ফেইসবুক শেয়ার করুন
আমতলীতে ছয় ইউপির চারটিতে আ. লীগ ও দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
আপডেট:
Photo Card
Preview
আমতলীতে ছয় ইউপির চারটিতে আ. লীগ ও দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
নির্বাচন কমিশন ঘোষিত প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরগুনার আমতলী উপজেলার ছয়টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চারটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ও দুটিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলার ১ নম্বর গুলিশাখালী ইউনিয়নে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মনি (আ. লীগ), ২ নম্বর কুকুয়া ইউনিয়নে বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার (আ. লীগ), ৩ নম্বর আঠারোগাছিয়া ইউনিয়নে রফিকুল ইসলাম রিপন (স্বতন্ত্র), ৪ নম্বর হলদিয়া ইউনিয়নে মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক (স্বতন্ত্র), ৫ নম্বর চাওড়া ইউনিয়নে মো. আখতারুজ্জামান বাদল খান (আ. লীগ) এবং ৭ নম্বর আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে জেলার একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী সোহেলী পারভীন মালা (আ. লীগ)।
নির্বাচন কমিশন ঘোষিত প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরগুনার আমতলী উপজেলার ছয়টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চারটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ও দুটিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
উপজেলার ১ নম্বর গুলিশাখালী ইউনিয়নে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মনি (আ. লীগ), ২ নম্বর কুকুয়া ইউনিয়নে বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার (আ. লীগ), ৩ নম্বর আঠারোগাছিয়া ইউনিয়নে রফিকুল ইসলাম রিপন (স্বতন্ত্র), ৪ নম্বর হলদিয়া ইউনিয়নে মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক (স্বতন্ত্র), ৫ নম্বর চাওড়া ইউনিয়নে মো. আখতারুজ্জামান বাদল খান (আ. লীগ) এবং ৭ নম্বর আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে জেলার একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী সোহেলী পারভীন মালা (আ. লীগ)।