শিরোনাম
জেলেদের জালে আড়াই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ১২ হাজার টাকায় দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত পিরোজপুরে ইয়াবা-ক্রিস্টাল মেথ আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল

আমতলীতে দুই কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

আপডেট: June 18, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
চলমান মাদক বিরোধী অভিযানে বরগুনার আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি একশ গ্রাম গাঁজাসহ এক চিহ্নিত মাদক কারবারী মোঃ সোহেলকে (৩০) গ্রেফতার করেছে। থানায় মামলা দায়ের। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আমতলী থানা সূত্রে জানাগেছে, বুধবার সন্ধ্যার পরে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার ওসি মোঃ শাহআলমের নেতৃত্বে এসআই সফিউল আলম ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার গুলিশাখালী গ্রামের বাসিন্ধা নূর মোহাম্মদের পুত্র ওই এলাকার চিহ্নিত মাদক কারবারী মোঃ সোহেলকে তার নিজ বাড়ী থেকে গাঁজা বিক্রি করার সময় আটক করে। এসময় তার বসতঘর তল্লাশী করে ২ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাষাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক কারবীর সাথে জড়িত বলে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত মাদক কারবারী সোহেলের বিরুদ্ধে আমতলী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পরে গ্রেফতারকৃতকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network