আপডেট: November 18, 2022
বরগুনা প্রতিনিধি::বরগুনার আমতলীতে ‘দলীয় কার্যক্রমে অতিষ্ঠ’ হয়ে চাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সফেজ উদ্দিন প্যাদার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল আহম্মেদ ফকির ও সদস্য সচিব তুহিন মৃধার মাধ্যমে তারা বিএনপিতে যোগ দেন।
বরগুনায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদানএ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মকবুল আহম্মেদ খান, আলতাফ হাওলাদার, ইলিয়াস খান, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী জামান রাকিব, মোমেন আকন ও রেজাউল করিম পান্না আকন।
চাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফেজ উদ্দিন প্যাদা বলেন, ‘আমরা আওয়ামী লীগ নেতাদের কার্যক্রমে অতিষ্ঠ। এজন্য ইউনিয়ন আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছি।’
বরগুনায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদানআমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা জানান, চাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিজ উদ্দিন প্যাদার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

