শিরোনাম
গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭ তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আর্জেন্টিনার জার্সি গায়ে গুলি করা কে এই ব্যক্তি?

আপডেট: December 8, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে এক ব্যক্তিকে বন্দুক হাতে গুলি ছুড়তে দেখা যায়। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে পুলিশ ওই ব্যক্তির বিষয়ে কিছুই জানাতে পারিনি।

ভিডিওটিতে দেখা যায়, নয়াপল্টনের একটি বাড়ির গেটের সামনে পুলিশের একটি ভ্যানের আড়াল থেকে শর্টগান থেকে গুলি ছুড়ছেন একজন যুবক। তার মাথায় নীল হেলমেট, গায়ে আর্জেন্টিনার জার্সি। এ সময় তার পাশ থেকে পুলিশের পোশাক পরা দুজনকে একসঙ্গে গুলি করতে দেখা গেছে। এসময় আশপাশের মানুষ ‘ওনি তো পুলিশ না’ বলাবলি করছিল।নাম প্রকাশ না করার শর্তে নয়াপল্টনে দায়িত্বরত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি জোনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, ‘যে পাশ থেকে আর্জেন্টিনার জার্সি পরা ব্যক্তি গুলি ছুড়ছে, সেখানে একই রঙের দেয়াল ও গেট ছিল। সংঘর্ষের সময় আমাদের চোখে পড়েনি।’

ওই ব্যক্তির বিষয়ে খোঁজ করতে সরেজমিনে গিয়ে দেখা যায়, জার্সি পরা ব্যক্তিটি যে স্থানে দাঁড়িয়ে গুলি করছিল সেটি পল্টন মডেল থানার গেট।

নয়াপল্টনে নিরাপত্তায় নিয়োজিত একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘জার্সি পরা ব্যক্তিটি কে আমরা বলতে পারছি না। আমি তো আপনার মতোই। অনেক কিছুই তো ভাইরাল হয়।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network